Programming Skill এবং CGPA একসাথে কিভাবে মেইনটেইন করব
অনেকে জিজ্ঞেস করেন, “ভাইয়া, programming skill এবং CGPA দুইটাই একসাথে কিভাবে মেইনটেইন করব?”
সত্যি বলতে, programming skill এবং CGPA দুইটাই এককভাবে বেশ শক্ত কাজ। কিন্তু একসাথে চালিয়ে যাওয়াটাও অসম্ভব নয়। তবে দুইটাতেই ভালো করতে গেলে আপনাকে ধরেই নিতে হবে এবং মেনেই নিতে হবে — আপনি এমন অনেক কিছুই করার সময় পাবেন না যেটা আপনি নিয়মিত করেন বা করতেন।
যারা প্রোগ্রামিং কন্টেষ্টে অংশ নিতে চান তাদের জন্য ব্যাপারটা আরো কঠিন। এখনকার কন্টেষ্টগুলো অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। অতএব, আপনাকে পড়াশোনা আর ঘুমের বাইরের প্রায় পুরো সময়টাই প্রোগ্রামিং-এর পেছনে দিতে হবে যদি আসলেই ভালো কিছু করতে চান।
মনে রাখবেন, Time Management-টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ২৪ ঘন্টাকে যত efficiently ব্যবহার করতে পারবেন, ভালো করার সম্ভাবনা তত বেশি।
কিছু সুনির্দিষ্ট টিপস
CGPA ভালো রাখার উপায় নিয়ে আমি কিছু বলব না — সেটা সবাই জানি। কিন্তু প্রোগ্রামিং-এ ভালো করতে চাইলে আপনাকে কিছু সুনির্দিষ্ট প্ল্যান করে আগাতে হবে।
প্রতিদিন যতগুলো সম্ভব প্রবলেম সলভ করতে হবে। কমপক্ষে তিন-চারটা। মনে রাখবেন, consistency is the key.
প্রোগ্রামিং-এর জন্য দৈনিক বরাদ্দকৃত সময়টাকে আমি তিনভাগে ভাগ করতাম:
- Random কয়েকটা প্রবলেম সলভ করতাম কিংবা একটা কন্টেষ্ট
- নতুন কোনো টপিক বা আগের টপিকের রিভিশন
- ঐ টপিকের উপর মিনিমাম তিন-চারটা প্রবলেম সলভ
সময় বের করবেন কিভাবে?
আপনি ভালো কিছু করতে চাচ্ছেন — তার জন্য sacrifice করতে হবে।
- মুভি দেখার অভ্যাস থাকলে কমান। Netflix limit করুন।
- সোশ্যাল মিডিয়া টাইম limit করুন।
- বেশি ঘুমানোর অভ্যাস থাকলে limit করে নেন।
- আড্ডার সময় কমান। (পারলে programmer বন্ধুটির সাথে আড্ডা দেন, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করেন।)
- Semester break-কে কাজে লাগান। প্রোগ্রামিং শেখার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না।
অপ্রয়োজনীয় কাজগুলোর একটা লিস্ট করে সেগুলো বাদ দিন বা limit করে দিন। দেখেন কত সময় বের হয়।
ভার্সিটিতে Java/Python, কন্টেষ্টে C++ — কীভাবে কি করব?
প্রবলেম সলভ করতে in-depth প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানা লাগে না। Input/Output আর দু-চারটা STL জানা থাকলেই হয়ে যায়।
Beginner সবারই একটা ভুল ধারণা হল প্রোগ্রামিং মানেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। মোটেও না। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আয়ত্ব করতে বেশি সময় লাগে না। যেটা গুরুত্বপূর্ণ সেটা হল logical thinking-টাকে improve করা।
দুইটা একসাথে ভালো করা আদৌ কি সম্ভব?
অবশ্যই সম্ভব! Google-এর Principle Engineer জাহিদ সবুর ভাইকে কে না চেনে? উনার ভার্সিটির CGPA ছিল 3.98, আর coding knowledge নিয়ে তো কিছু বলার নাই। Google-এ তো এমনে এমনে যান নাই।
BUET-এর CSE Department-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুর রহমান স্যারের CGPA ছিল 4.00 (out of 4.00), একইসাথে ICPC World Finalist ছিলেন।
এরকম অসংখ্য উদাহরণ আছে।
একেকজনের কাজ করার ধরণ, speed আর technique একেকরকম। সবার সক্ষমতাও একরকম নয়। তাই আগে চিন্তা করুন আপনার কিসে আগ্রহ, ভবিষ্যতে কি করতে চান। সেই অনুযায়ী ঠিক করুন কোথায় কত time invest করবেন।
লাইফ আপনার, সিদ্ধান্তটাও আপনার। তবে চিন্তা-ভাবনা করে practical decision নেওয়াটা জরুরি।
কোনো প্রশ্ন থাকলে comment করতে পারেন। সবার জন্য শুভকামনা! 🚀